WHO (Five) Well Being Index

WHO-5 একটি মানসিক সুস্থতা পরিমাপক টুল, যা ৫ টি বিবৃতি নিয়ে তৈরি। প্রতিটি বিবৃতি ৬-পয়েন্ট স্কেলে মূল্যায়ন করা হয়, যেখানে ০ থেকে ৫ পর্যন্ত সংখ্যা আছে। গত দুই সপ্তাহ ধরে আপনি কেমন অনুভব করছেন তার সাথে ০ থেকে ৫ এর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে কাছাকাছি বলে মনে হয় সেটি নির্বাচন করুন, যেখানে ০ মানে কখনোই না এবং ৫ মানে সবসময়। মূল্যায়ন শেষে আপনি আপনার স্কোর দেখতে পারবেন। স্কোর ০ থেকে ১০০ এর মধ্যে যেকোনো সংখ্যা হতে পারে। এক্ষেত্রে, স্কোর যতো বেশি হবে ততো বেশি মানসিক সুস্বাস্থ্য নির্দেশ করে। এই স্কোরের নিম্নমান কোন মানসিক অসুস্থতাকে নির্দেশ করে না ।

* এই স্কোরটি শুধুমাত্র আপনার বর্তমান মানসিক অবস্থা সম্পর্কে একটি ধারণা প্রদান করে থাকে। এটি কোন পেশাদার নির্ণয় নয়। যথাযথ নির্ণয়ের জন্য একজন পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক।

গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষা সম্পর্কিত তথ্য

এই জরিপে আপনার প্রদানকৃত সমস্ত তথ্য প্রতিষ্ঠান গোপনীয়তার সাথে সংরক্ষণ করবে। তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে শেয়ার করা হবে না।

shojon-logogp-logogp-logo
যেকোনো ধরণের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বিনামূল্যে কল করুন স্বজনের ০৯৬০৬১১৯৯০০ নাম্বারে, প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ।
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ: facebook.com/ShojonMentalHealth